weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭০% , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার, পলাতক প্রধান শিক্ষক

প্রকাশ : ২৩-০১-২০২৬ ১৪:০৩

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পল্টন থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।

ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মামলার অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে পুলিশের আরেকটি দল অভিযান চালাচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে শারমিন একাডেমিতে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি প্রি-প্লে শ্রেণির শিক্ষার্থী এবং বয়স চার বছরের কম।

স্কুলের অফিসকক্ষে সংঘটিত নির্যাতনের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে ধরে রাখছেন এবং এক পুরুষ শিশুটিকে মারধর করছেন। কখনো শিশুর গলা ও মুখ চেপে ধরা, কখনো মাথা ঝাঁকানোর দৃশ্যও সেখানে দেখা যায়।

পুলিশ জানায়, ভিডিওতে থাকা নারী হলেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।

এ ঘটনায় শিশুটির মা রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন। শিশু আইনের ৭০ ধারায় দায়ের করা মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন