weather ২৯.৭৭ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারক চক্রের খপ্পরে দুই অনলাইন শাড়ী ব্যবসায়ী : শাড়ী উদ্ধারসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৬-০৫-২০২৫ ০৪:২০

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
প্রতারক চক্রের খপ্পরে পড়ে দুই অনলাইন শাড়ী ব্যবসায়ী প্রায় তিন লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩১টি জামদানি শাড়ী হারান। এই ঘটনায় রুজুকৃত মামলায় প্রতারক ও চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত ২টা ৫মিনিটের দিকে দক্ষিণখান থানাধীন কসাইবাড়ী হাজী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। 

গ্রেপ্তারকৃতরা হলো- মেহেদী হাসান শাওন (২৪), মো. আশরাফুল (২১), সাব্বির হোসেন রিমন (২৫) ও মো. সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (২৫)। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১১টি জামদানি শাড়ী উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, গত (১২ মে) তারিখে দক্ষিণখান থানাধীন মোল্লারটেক কসাইবাড়ী এলাকায় প্রতারক চক্রের খপ্পরে পড়েন দুই ব্যবসায়ী, নুর মোহাম্মাদ রাব্বি (২৪) ও তার বড় ভাই ছহিম (৩৫)। তারা জামদানি শাড়ী বিক্রির জন্য ওই এলাকায় যান এবং সেখানে প্রতারকদের হাতে নিগৃহীত হন । এই ঘটনায় গত (১৪ মে) তারিখে দক্ষিণখান থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী নুর মোহাম্মাদ রাব্বি।

বাদী নুর মোহাম্মাদ রাব্বি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা হতে তার ফেসবুক পেইজ "Jamdani Gram–জামদানী গ্রাম" এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অর্ডার নিয়ে জামদানি শাড়ী বিক্রি করতেন। অজ্ঞাতনামা এক নারী ক্রেতার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথাবার্তার একপর্যায়ে ক্রেতা তার বোনের বিয়ে উপলক্ষে ৭/৮টি জামদানি শাড়ী কাপড় ক্রয় করবে বলে জানায়। 

নারী ক্রেতা শাড়ী যাচাই করার জন্য ২০/২৫টি জামদানি শাড়ী দক্ষিণখান থানাধীন মোল্লারটেক বটতলায় নিয়ে আসার জন্য বলে। তার কথায় আশ্বস্ত হয়ে বাদী সরল বিশ্বাসে তার বড় ভাই ছহিমকে সাথে নিয়ে গত (১২ মে)  সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ৩১টি জামদানি শাড়ী নিয়ে সিএনজি যোগে উক্ত স্থানে যায়। তখন সেই অজ্ঞাতনামা নারী ক্রেতাকে ফোন করলে সে বাদীকে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলে। তার কথামত বাদী ও তার ভাই উক্ত স্থানে অপেক্ষা করতে থাকে। 

প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর অজ্ঞাতনামা চারজন লোক ক্রেতা মুন এর পরিচয় দিয়ে বাদীকে একটি অন্ধকার গলির ভেতরের দিকে যেতে বলে। বাদীর সন্দেহ হলে তিনি দ্রুত জামদানি শাড়ী নিয়ে সিএনজিসহ উক্ত স্থান হতে রওনা করেন। পথিমধ্যে কাসাইবাড়ী বাজারের দিকে যাওয়ার 

সময় অজ্ঞাতনামা সেই ক্রেতা থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, বাদীকে ফোন করে তার নিকট থেকে জামদানি শাড়ী ক্রয় করবে বলে আশ্বস্ত করে এবং কসাইবাড়ী এলাকার কানাডা প্লাজার সামনে থাকার জন্য বলে। বাদী রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে সেখানে পৌঁছানোর পর হঠাৎ ১০/১২ জনের একটি দুষ্কৃতকারী দল তাদের উপর আক্রমণ করে। তারা এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাঠি দিয়ে আঘাত করে ১৯টি জামদানি শাড়ীর একটি গাইট ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় তিন লাখ ৫০ হাজার টাকা। 

উক্ত ঘটনায় মামলা রুজুর পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের মধ্য থেকে চার জনকে শনাক্ত করে পুলিশ। অভিযুক্তরা পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পিপলসনিউজি/এসসি  

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত