weather ২৬.৩৪ o সে. আদ্রতা ৯৩% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযোজনায় বেশি মনোযোগ দিচ্ছেন দীপিকা পাড়ুকোন

প্রকাশ : ১৩-০৮-২০২৫ ১০:৩৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হলিউড মুভি ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তার প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং শুরু হচ্ছে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ন্যানসি মেয়ার্স পরিচালিত দ্য ইন্টার্নে মূল চরিত্রে অভিনয় করেন রবার্ট ডি নিরো ও অ্যান হ্যাথাওয়ে। রবার্ট ডি নিরো অভিনীত সেই চরিত্রে নেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে। আর প্রযোজনার পাশাপাশি হ্যাথাওয়ে অভিনীত চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপিকার।

তবে প্রায় চার বছর পর এসে মত বদলেছেন দীপিকা। সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি। শুধু প্রযোজক হিসেবেই এ প্রজেক্টে থাকবেন। সৃজনশীল বিষয়গুলোও দেখভাল করবেন। প্রযোজনায় আরো মনোযোগী হওয়ার জন্যই এতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। দীপিকার বদলে অন্য অভিনেত্রী খোঁজা হচ্ছে।

ক্যারিয়ারের এ পর্যায়ে এসে খানিকটা ভিন্ন পথে হাঁটতে চাইছেন দীপিকা। অভিনয় কমিয়ে দিয়ে প্রযোজক হিসেবেই বেশি মনোযোগী হতে চাইছেন। আগামী বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন দীপিকা। যে গল্পগুলো শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী আলোচনা তৈরি করার ক্ষমতা রাখে। দ্য ইন্টার্নের রিমেক সেই তালিকার প্রথম কাজ। এর আগে কা প্রোডাকশনস থেকে ‘ছপ্পাক’ ও ‘৮৩’ তৈরি হয়েছে। সিনেমা দুটি মুক্তি পেয়েছে ২০২০ ও ২০২১ সালে। কয়েক বছর স্থবির থাকার পর আবারো শুরু হচ্ছে কা প্রোডাকশনসের কার্যক্রম।

গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ সিনেমায় তার অভিনয়ের কথা ছিল। তবে আট ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না, ২০ কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও দিতে হবে সিনেমার ব্যবসার লভ্যাংশ, বলতে পারবেন না তেলুগু সংলাপ— এসব শর্ত দেওয়ায় দীপিকাকে বাদ দেন নির্মাতা। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। এরপর দীপিকা যুক্ত হয়েছেন অ্যাটলির নতুন সিনেমায়। শাহরুখের সঙ্গে ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে তাকে। ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তাকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত