weather ২৫.৭৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি আর নেই

প্রকাশ : ২৮-০৬-২০২৫ ২১:৪৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও ও বিগ বস ১৩-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া ভারতীয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা মারা গেছেন। 

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। পরে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শেফালির স্বামী, অভিনেতা পারাগ ত্যাগী এবং তিনজন সঙ্গী তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের রিসেপশন স্টাফ জানায়, শেফালি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তবে, তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

শেফালি দীর্ঘদিন ধরে এপিলেপ্সি নামক স্নায়বিক রোগে ভুগছিলেন; যা অপ্রত্যাশিত খিঁচুনির কারণ হতে পারে।

শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু বিনোদন জগত এবং তার ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। তার স্বামী পারাগ ত্যাগীকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে দেখা গেছে, যেখানে শেফালির ময়নাতদন্ত করা হবে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি বার্তায় বিগ বস ১৩-এর সহ-প্রতিযোগী অলি গনি লিখেছেন, ‘শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবরে আমি মর্মাহত। জীবন এতটাই অনিশ্চিত। শান্তিতে থাকো।’

আরেকজন প্রতিযোগী রাজীব আদাতিয়া লিখেছেন, ‘এটি খুবই দুঃখজনক।’

শেফালি জারিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই রিমিক্স গানটি তাকে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিতি এনে দেয়। তার সাহসী চেহারা এবং নৃত্যশৈলী তৎকালীন পপ সংস্কৃতিতে একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে। এরপর তিনি ‘কাভি আর কাভি পার’ সহ আরো কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেন। ২০০৪ সালে তিনি সালমান খান এবং অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে সাদি কারোগি’ চলচ্চিত্রে একটি ছোট ভূমিকায় অভিনয় করেন। 

এ ছাড়া তিনি কন্নড় চলচ্চিত্র ‘হুদুগুরু’, ওয়েব সিরিজ ‘বেবি কাম না’ এবং ‘রাত্রি কে যাত্রী’ নামে কয়েকটি প্রকল্পে কাজ করেছেন।

টেলিভিশন জগতে শেফালি ২০০৮ সালে ‘বুগি উগি’ রিয়েলিটি শো দিয়ে আত্মপ্রকাশ করেন। তিনি তার স্বামী পারাগ ত্যাগীর সাথে ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ অংশগ্রহণ করেন; যেখানে তাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে, তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় সালমান খানের হোস্ট করা ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে। শো-তে তার সততা, সাহস এবং প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার সঙ্গে পুনর্মিলনের মুহূর্তগুলো দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। শেফালি তখন বলেছিলেন, ‘আমরা সম্পর্ক ভাঙার পরেও সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিলাম।’

২০২৪ সালে তিনি ‘শৈতানি রসমে’ নামে একটি টিভি শো-তে অভিনয় করে তার টেলিভিশন ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেন।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি জারিওয়ালা। আহমেদাবাদেই প্রাথমিক শিক্ষা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে শোবিজে যাত্রা শুরু করেছিলেন- মডেল হয়েছিলেন ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে।

পিপলসনিউজ/আরইউ  

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত