weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে কাজ খুঁজছেন অস্কারজয়ী উইল স্মিথ

প্রকাশ : ১৩-০১-২০২৬ ১১:৪৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডে কাজ খুঁজছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ! জানা যায়, ভারতের শীর্ষ তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। 

সেই লক্ষ্যে ইতোমধ্যেই নাকি যোগাযোগ সেরে ফেলেছেন শাহরুখ-সালমান খানদের সঙ্গে। শুধু গুঞ্জন নয়, দুবাইয়ের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে নিজেই এই বোমাটা ফাটিয়েছেন তিনি। এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে উইল স্মিথ জানান, ইতোমধ্যে এই বিষয়ে বলিউড তারকাদের সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে।

জানা যায়, নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দেন এই হলিউড তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলিউডে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান। স্মিথ বলেন, বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও পশ্চিমা শিল্পীদের বলিউডে সেভাবে দেখা যায় না। তিনি এই ধারায় পরিবর্তন আনতে চান।

উইল স্মিথ আরো জানান, অভিনয়ের বিষয়ে তিনি সালমান খানের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মধ্যে বেশ কিছু আলোচনাও হয়েছে। এ ছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে একটি প্রজেক্ট নিয়ে কথা হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে হাল ছাড়তে নারাজ এই অভিনেতা। এবার তিনি বলিউড বাদশা শাহরুখ খানের কোনো প্রজেক্টে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন। সরাসরি শাহরুখের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কী খবর?’

গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডের বড় বড় প্রজেক্টে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার উল্টো পথে হেঁটে হলিউডের কোনো শীর্ষ তারকার বলিউডে অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি কিছুটা প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন উইল স্মিথ। 

বছরের শুরুতেই পুরুষ সহশিল্পীকে শারীরিক হেনস্তার অভিযোগে নাম জড়িয়েছে তার। যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে মামলা— সব মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অস্কারজয়ী অভিনেতা-র‍্যাপারের।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রবিবার ডিসি সম্মেলন শুরু হচ্ছে রবিবার পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালু জয়ের প্রথম ইতিহাস গড়লেন  বাংলাদেশি বাবর আলী পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালু জয়ের প্রথম ইতিহাস গড়লেন বাংলাদেশি বাবর আলী রূপপুরে ব্যায়াম করার সময় রুশ নাগরিকের মৃত্যু রূপপুরে ব্যায়াম করার সময় রুশ নাগরিকের মৃত্যু প্রধানমন্ত্রী : ঢাকা-সিলেট ডবল রেললাইন হবে প্রধানমন্ত্রী : ঢাকা-সিলেট ডবল রেললাইন হবে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে