weather ৩৫.৪ o সে. আদ্রতা ৫০% , বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা কম : ক্রিকবাজের প্রতিবেদন

প্রকাশ : ১২-০১-২০২৬ ১০:৪৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
সূচি অনুযায়ী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে, অন্যটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। কিন্তু বিক্ষোভের মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে চাচ্ছে না। বিসিবির দাবি ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের।

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে। বাংলাদেশও তেমন ব্যবস্থাই চায়। এ নিয়ে আইসিসিকে কয়েক দফা চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। আইসিসি থেকে এখনো কোনো সাড়া মেলেনি। দুদিন আগে বুলবুল বলেছেন, সোম-মঙ্গলবারের মধ্যে আইসিসির কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে রবিবার ভারত ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল আইসিসি প্রধান জয় শাহর। সাক্ষাৎ হয়েছে কি না জানা না গেলেও ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম। এগুলো দক্ষিণ ভারতে তথা চেন্নাই ও কেরালায় আয়োজনের কথা ভাবছে আইসিসি ও বিসিসিআই। চেন্নাইয়ে ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে তামিল নাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিপক ও কেরালায় থিরুভানান্থাপুরামের কোনো মাঠের কথা। দুই অ্যাসোসিয়েশনের সঙ্গে আইসিসি ও বিসিসিআই যোগাযোগ করেছে।

থিরুভানান্থাপুরামে বিশ্বকাপের কোনো ম্যাচ না থাকলেও চিপক সাতটি ম্যাচের আয়োজক। এখানে ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। এই ভেন্যুতে সুপার এইটের একটি ম্যাচও অনুষ্ঠিত হবে।

আইসিসির ভাবনা এমন হলেও বাংলাদেশ ভারতের কোনো ভেন্যুতেই খেলতে চায় না। এ নিয়ে গত পরশু বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। যেহেতু আপনারা জানেন যে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানেই আছি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ