weather ২৫.৭৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদানের কথা জানালেন ব্রিটিশ পপসংগীত তারকা ডুয়া লিপা

প্রকাশ : ১৪-০৬-২০২৫ ২২:০৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
প্রেমিক ক্যালাম টার্নারের সঙ্গে বাগদান সেরেছেন ব্রিটিশ পপসংগীত তারকা ডুয়া লিপা। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি। 

ব্রিটিশ সাময়িকী ভোগ–কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই গায়িকা স্বীকার করেছেন, তারা বাগদান সেরেছেন। তার ভাষায়, হ্যাঁ, আমরা বাগদান সেরেছি। এটি ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্তটা অনেক সুন্দর। সারা জীবন একে অপরের সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাই একে আরো বিশেষ করে তোলে।

গত বড়দিনে ডুয়ার হাতে একটি ঝলমলে আংটির ঝলক নজর কাড়ে ভক্তদের। তখন থেকেই শুরু হয় জল্পনা— তবে কি গায়িকা বাগদান সেরেছেন? সে সময় যদিও এ বিষয়ে মুখ খোলেননি ডুয়া, তবে ১২ জুন প্রকাশিত ভোগের সাক্ষাৎকারে তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন, বাগদান হয়ে গেছে। যদিও দিন-তারিখ এখনো ঠিক হয়নি, তবে দুজনই শিগগিরই বিয়ে করতে চান বলে জানিয়েছেন।

ডুয়া লিপা আরো জানিয়েছেন, তার চলমান বিশ্বভ্রমণ কনসার্ট শেষ হলেই তারা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করবেন। চলতি বছরের ডিসেম্বরে মেক্সিকোতে তার ওয়ার্ল্ড ট্যুরের শেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা এই সময়টা উপভোগ করছি। আমি কখনো বিয়ে নিয়ে খুব একটা ভাবিনি, তবে বাগদানের পর থেকে বিয়ে নিয়ে বেশ রোমাঞ্চিত লাগছে। এখন শুধু ভাবছি, বিয়ের দিন কী পরব!

ডুয়া ও ক্যালাম টার্নার এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। ৩৫ বছর বয়সী লন্ডনের এই অভিনেতা ফ্যান্টাস্টিক বিস্টস এবং মাস্টার্স অব দ্য এয়ার-এর মতো জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। ২০২০ সালে বিবিসি ওয়ানের দ্য ক্যাপচার সিরিজে অভিনয়ের জন্য তিনি বাফটা পুরস্কারের মনোনয়নও লাভ করেছিলেন।

ডুয়ার বাগদানের বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয় মূলত গত বড়দিনে, যখন তার হাতে একটি বিশেষ আংটি দেখা যায়। অনেকেই ধারণা করেন যে এটি বাগদানের আংটি, তবে সে সময় ডুয়া কোনো মন্তব্য করেননি। এখন তিনি বাগদানের খবর নিশ্চিত করলেও ঠিক কোন দিনে বা কীভাবে বাগদান সম্পন্ন হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি।

সাক্ষাৎকারে ডুয়া আরো বলেন, বাগদানের আংটি বানানোর আগে ক্যালাম তার বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পরামর্শ করেছিলেন। তিনি বলেন, ও একদম আমার মতো। যার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি, সে যে আমাকে এতটা ভালো বোঝে, এটা ভাবতেই খুব ভালো লাগছে।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ডুয়া জানিয়েছেন, বিয়ের দিন এখনো ঠিক না হলেও তারা খুব শিগগিরই সে সিদ্ধান্ত নেবেন। বিশ্বভ্রমণ কনসার্টের ব্যস্ততা শেষে তারা নতুন জীবনের জন্য প্রস্তুত হবেন। ডুয়ার কথায়, আমরা এ সময়টা উপভোগ করছি। বিয়ের কথা ভাবলে ভালোই লাগছে। এখন শুধু ভাবছি, বিয়ের দিন কী পরব।

অন্যদিকে, ক্যালাম টার্নারও তার নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি অভিনয় করছেন অ্যাপল টিভি প্লাসের একটি নতুন সায়েন্স ফিকশন সিরিজ নিউরোম্যান্সার-এ, যা উইলিয়াম গিবসনের ১৯৮৪ সালের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের এই নতুন যাত্রা নিয়ে ভক্তদের মাঝে আনন্দ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই শিল্পীর ক্যারিয়ার এখনো ব্যস্ত সময় পার করছে, তবে তারা যে ব্যক্তিগত জীবনেও একে অপরকে গুরুত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতের পরিকল্পনা ভাগাভাগি করছেন, সেটিই অনুরাগীদের কাছে সবচেয়ে বড় খবর হয়ে উঠেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত