weather ২৫.৮১ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

প্রকাশ : ২৩-০৪-২০২৫ ০৪:৩৭

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি সোনা চুরির ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ এপ্রিল) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য জানান। 

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে এই সোনা চুরির ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী দুর্নীতি দমন কমিশন এই চুরির ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। 

আকতারুল ইসলাম জানান, মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছিল। কিন্তু মামলার অপরাধের ধরন দুদকের তফসিলভুক্ত হওয়ায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুদককে অনুসন্ধানের নির্দেশ দেন।

সিদ্ধান্ত অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি সোনা চুরি যাওয়ার বিষয়টি একই বিষয়ে কমিশনের অনুসন্ধান ও তদন্ত-১ শাখাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।




পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত