weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ধারণাটি পুরোনো হয়ে গেছে : জয়া বচ্চন

প্রকাশ : ০২-১২-২০২৫ ২২:০৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। দাম্পত্যজীবনের ৫২ বছর কাটিয়ে দিয়েছেন তারা। জীবনের এই অবস্থানে এসে হঠাৎ অন্যরকম উপলব্ধি শেয়ার করেছেন জয়া।

সম্প্রতি বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বচ্চন ঘরণী। বিয়ে সম্পর্কে তার চিন্তা-ভাবনা শেয়ার করে জয়া বলেন, বিয়ের ধারণাটি এখন পুরোনো হয়ে গেছে। জয়া বচ্চন জানিয়েছেন, তিনি চান না তার নাতনি নভ্যা নাভেলি বিয়ে করুক।

জয়া বচ্চনের সাফ কথা, জীবনকে উপভোগ করা উচিত। মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বলেছেন, তার কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে, কিন্তু তার মতে, একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ।

বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনেরও একই মতামত আছে কিনা জানতে চাইলে জয়া বলেন, ‘তিনি হয়তো বলতে পারেন যে আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল’। উই দ্য উইমেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে অমিতাভ বচ্চনেরও বিয়ে সম্পর্কে একই চিন্তা-ভাবনা আছে কিনা।

অভিনেত্রী বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না।’ জয়া বচ্চন স্বীকার করেছেন যে আজ বিয়ে সম্পর্কে তার খুব আলাদা চিন্তা-ভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন।

কখন অমিতাভ বচ্চনের প্রেমে পড়েন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘পুরোনো ক্ষত কুড়ে কী আনন্দ পাবেন? আমি ৫২ বছর ধরে বিবাহিত। এর চেয়ে বেশি ভালোবাসতে পারব না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরোনো দেখাবে, আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম।’

হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'গুড্ডি' ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ীর। 'এক নাজর' ছবির শুটিংয়ের সময় দু'জনের প্রেমে পড়ে যান। তাদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকে। ১৯৭৩ সালে চারহাত এক হয় অমিতাভ-জয়ার। 

জঞ্জির ছবির সাফল্যের জেরেই সাত পাক ঘুরেছিলেন অমিতাভ-জয়া। তাও বাধ্য হয়ে। অমিতাভ বচ্চনের পুরানো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জঞ্জির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবা প্রশ্ন করেছিল কারা যাচ্ছো? জবাব শোনার পর নির্দেশ এলো আগে ওকে (জয়া) বিয়ে কর তারপর ঘুরতে যাও, আমিও বাধ্য ছেলের মতো বাবার কথা মেনে নিলাম।'

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত