weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুকে ‘কাপুর’ লিখে ফের আলোচনায় আলিয়া ভাট

প্রকাশ : ১১-০১-২০২৬ ১১:০৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডে খান-বচ্চনদের দাপট অনেক। অবশ্য ‘রাজতন্ত্র’ বলতে আজও কাপুর পরিবারকেই এগিয়ে রাখেন অনেকে। কিংবদন্তি রাজ কাপুরের উত্তরাধিকার বয়ে নিয়ে চলা এই পরিবারের একমাত্র বউমা আলিয়া ভাট এরই মধ্যে শ্বশুরবাড়ির মন জয় করে নিয়েছেন।

কাজের পাশাপাশি সংসার সামলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার এক ঝলক স্টাইলেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই তার পোশাক ঘিরে শুরু হয় চর্চা। ছিমছাম মেকআপ ও রুচিশীল স্টাইলের সঙ্গে যে শার্টটি তিনি পরেছিলেন, সেটির বুকের কাছে সাদা সুতোয় নকশা করে লেখা ছিল ‘কাপুর’। এই ছোট্ট কিন্তু অর্থবহ স্টাইল স্টেটমেন্টই মুহূর্তে নজর কাড়ে উপস্থিত সকলের।

অনুরাগীদের চোখ এড়ায়নি সেই ‘কাপুর’ লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আলিয়াকে কাপুর পরিবারের ‘কুইন’ বলে আখ্যা দেন। কেউ কেউ বলেন, সাজপোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ির প্রতি নিজের ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন আলিয়া।

এর আগেও কাপুর পরিবারের প্রতি আলিয়ার টান বারবার দেখা গেছে। শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে তার সখ্যতা, পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি কিংবা কাজের ফাঁকে পরিবারের জন্য সময় বের করে নেওয়া-সব মিলিয়েই তিনি হয়ে উঠেছেন কাপুরদের নয়নমণি। সিনেমা, প্রযোজনা সংস্থা আর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সংসার সামলাতে তিনি যে কতটা সচেতন, তা নিয়েও প্রশংসা কম নয়।

আর এবার স্বামীর পদবি লেখা শার্ট পরে আলিয়া যেন স্টাইলেই জানিয়ে দিলেন-তিনি শুধু কাপুর পরিবারের বউমাই নন, গর্বিত অংশও।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত