weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে ৫ জানুয়ারি

প্রকাশ : ৩০-১২-২০২৫ ১৭:২৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষ্যে বুধবারের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা আগামী ৫ জানুয়ারি একই সময় ও একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই।

বোর্ড সূত্র জানায়, পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও নিয়ম অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে এ তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী