weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকআপের পর কী করতেন সালমান-ঐশ্বরিয়া

প্রকাশ : ২৫-১০-২০২৫ ০৩:২৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে গভীর প্রেম ছিল। একসময় তারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। সেই সম্পর্ক ভাঙার পর কী ঘটেছিল, তা নিয়ে মুখ খুলেছেন নির্মাতা প্রহ্লাদ কক্কর। তার দাবি, বিচ্ছেদের পর কঠিন সময় পার করছিলেন দুজনেই, তবে সালমান নিজের সঙ্গে যুদ্ধ করলেও কার্যত চুপ ছিলেন ঐশ্বরিয়া।

এক সাক্ষাৎকারে প্রহ্লাদ কক্কর জানান, তিনি একসময় ঐশ্বরিয়ার প্রতিবেশী ছিলেন। তার ভাষায়, ঐশ্বরিয়া ব্যক্তিগত বিষয় খুব গোপন রাখেন। তিনি সহজে কারো সঙ্গে নিজের কথা ভাগ করেন না। শুধু বিশ্বাসযোগ্য বন্ধুদের মাঝেই মন খুলে কথা বলেন।

সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পরও ঐশ্বরিয়া কেন প্রকাশ্যে কিছু বলেননি, সে বিষয়ে প্রহ্লাদ বলেন, তিনি জানতেন, নীরবতাই তার মর্যাদা ও শক্তি। তাই কোনো বিতর্কেই মুখ খোলেননি। এটা মিডিয়াকে হতাশ করত, কারণ তারা চেয়েছিলেন তিনি প্রতিক্রিয়া দিন।

প্রহ্লাদ আরো জানান, সম্পর্ক ভাঙার সময় সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বলেন, আমি একই বিল্ডিংয়ে থাকতাম। তিনি ঝামেলা করতেন, দেওয়ালে মাথা ঠুকতেন। 

এ বিজ্ঞাপন নির্মাতার মন্তব্যে বলিউডের পুরোনো এই অধ্যায় আবারো আলোচনায় এসেছে। তিনি আরো বলেন, ব্রেকআপের জন্য ঐশ্বরিয়া যতটা না দুঃখ পেয়েছিলেন, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন যখন সবাই সালমানের পক্ষ নিয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী