weather ৩০.০৭ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই : পাঁচ আসামি রিমান্ডে

প্রকাশ : ১৯-০৬-২০২৫ ০৩:৩১

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর মিরপুরে প্রকাশ্য মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৮ জুন) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন– মোস্তাফিজুর রহমান (৪০), সৈকত হোসেন (৫২), সোহাগ হাসান (৩৪), জলিল মোল্লা (৫২) ও পলাশ আহমেদ (২৬)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপ-পরিদর্শক নাজমুল হোসেন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী আকবর হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৬ জুন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা-পুলিশের সহায়তায় মোস্তাফিজুর রহমানকে তার বাসা থেকে ৩ লাখ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ। ১৬ জুন বরিশালের মুলাদী থানা পুলিশের সহায়তায় সৈকত হোসেনকে ২ লাখ ৪ হাজার টাকা এবং মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। ১৭ জুন যশোরের কোতয়ালী থানা-পুলিশের সহায়তায় ভাড়া ঘর থেকে গ্রেপ্তার করা হয় সোহাগ হাসানকে। আশুলিয়া ও ময়মনসিংহ থেকে জলিল ও পলাশ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। 

গত ২৭ মে মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে ডাকাতির এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। তিনি মিরপুর-১০ নম্বরে মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন।

মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রাসেলের মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মাহমুদ ফরেইন এক্সচেঞ্জ নামে প্রতিষ্ঠান আছে। ভুক্তভোগীর শ্যালক মামলার বাদী ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করে। গত ২৭ মে সকাল সাড়ে ৯টায় বাদী ও রাসেল একসঙ্গে ২১ লাখ ৭০ হাজার ৫৩৫ টাকা, ৩ হাজার ৫৫০ মার্কিন ডলার এবং ১১ হাজার ৫০০ রিয়াল একটি ব্যাগে নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। 

সকাল ৯টা ৪০ মিনিটে মিরপুর মডেল থানাধীন সেকশন-২ শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিসের মাঝের গলির মাথায় পৌঁছামাত্রই তিনটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন ব্যক্তি তাদের পথরোধ করে এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর মাথায় পিস্তল ঠেকিয়ে বাদীর হাতে থাকা টাকার ব্যাগ জোর করে ছিনিয়ে নেন।

এ সময় অজ্ঞাতপরিচয়ের একজন ব্যক্তি পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এবং অন্য একজন ধারালো চাকু দিয়ে বাদীর কোমরের বাম পাশে আঘাত করে। পরবর্তীতে বাদী চিকিৎসা শেষে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত