weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশ : ২৮-১২-২০২৪ ২৩:০৫

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
সম্প্রতি বাজে সময় পার করছে ব্রাজিল। তাদের অবস্থা এতটাই বেহাল যে ২০২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। তাই বিশ্বকাপের টিকিট পেতে আগামী বছরের প্রতিটি ম্যাচই তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।বিশ্বকাপ বাছাইয়ে আগামী বছর ৬টি ম্যাচ খেলতে ব্রাজিল।

 মার্চ উইন্ডোতে ২১ তারিখ কলম্বিইয়ার বিপক্ষে ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।এরপর ৫ জুন ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। একই মাসের ১০ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

 ১০ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে।

 তাই এখনও সুযোগ থাকলেও, বেশ সতর্ক থাকতে হবে সেলেসাওদের।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী