weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগে বোরকা পরে এসে দোকানের তালা ভেঙে ৫০০ ভরি সোনা চুরি

প্রকাশ : ০৯-১০-২০২৫ ২২:০২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মালিবাগে ফরচুন শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা ভেঙে এই সোনা চুরি করছে।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে সোনা চুরি করে।

শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এ ছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।

এর আগে গত রবিবার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে তিন লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী