weather ২৭.৫৫ o সে. আদ্রতা ৮৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানির অভিজ্ঞতা জানালেন ‘দঙ্গল’ অভিনেত্রী

প্রকাশ : ১২-০৭-২০২৫ ২১:৩৫

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি যৌন হয়রানি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন। এক ব্যক্তি তাকে প্রকাশ্যে অযাচিতভাবে স্পর্শ করলে প্রতিবাদ জানানোর পর, সেই ব্যক্তিই তাকে আঘাত করে বসেন। 

ফাতিমার ভাষায়, আমি ওকে মেরেছিলাম কারণ সে আমাকে বাজেভাবে স্পর্শ করেছিল। কিন্তু ও এত জোরে আমাকে মারে যে আমি একেবারে মাটিতে পড়ে যাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ফাতিমা সানা শেখ অভিনীত নতুন সিনেমা ‘মেট্রো...ইন দিনো’। সিনেমার প্রচার উপলক্ষে হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিমা জানান, ঘটনাটি তার মনে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন, ঘটনার পর আমি আরো সাবধান হয়ে যাই। বুঝতে পারি, এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত, সেটিও ভাবতে হয় আমাদের। এটি এমনই এক ভয়াবহ অভিজ্ঞতা যে ভাবতেই শিউরে উঠি।

ফাতিমা আরো একটি অভিজ্ঞতার কথা জানান, যা ঘটেছে করোনা লকডাউনের সময়, মুম্বাইয়ের রাস্তায়। তিনি বলেন, লকডাউনের সময় আমি মাস্ক পরে সাইকেল চালাচ্ছিলাম। একটা টেম্পো ড্রাইভার হর্ন বাজিয়ে ও কুৎসিত আওয়াজ করে যাচ্ছিল। আমি নিজের গলির ভেতর না যাওয়া পর্যন্ত সে আমাকে অনুসরণ করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত