weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ : ০১-০১-২০২৬ ১১:৪৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় মোহাম্মদ শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবারাত সাড়ে ৩টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই, হাজারীবাগ ঝাউচরের সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক তরুণ পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এসআই আরো বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। 

শিপনের বাড়ি গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে থাকতেন। তার বাবার নাম শাহ আলম।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী