weather ৩৩.৫৪ o সে. আদ্রতা ৫৮% , বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো-জর্জিনার বিয়ের আয়োজনে কী থাকছে?

প্রকাশ : ২০-০৮-২০২৫ ২২:১১

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকা এ জুটি ইতোমধ্যেই বাগদান সম্পন্ন করেছেন। ডায়মন্ডের আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগিজ সুপারস্টার, যা সানন্দে গ্রহণ করেন আর্জেন্টাইন মডেল।

তবে ভক্তদের কৌতূহল রয়ে গেছে, কবে হবে রোনালদো–জর্জিনার বিয়ে, আর কোথায় অনুষ্ঠিত হবে সেই বিশেষ আয়োজন। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেননি দুজনের কেউই। তবে স্প্যানিশ টিভি শো দ্য কোরাজোনের সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন বেশ কিছু ভেতরের খবর।

তার ভাষায়, শুধু আংটি নয়, জর্জিনাকে রোনালদো উপহার দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি দামী ঘড়ি (মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) এবং দুই খ্যাতনামা ডিজাইনারের পোশাক (মূল্য প্রায় ৩০ হাজার ইউরো)।

বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে গুজমান বলেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে নিশ্চিতভাবে বলা যায়, ২০২৬ সালের বিশ্বকাপের আগে বিয়ে হবে না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত সেই বিশ্বকাপে খেলেই ক্যারিয়ারকে বিদায় জানাতে চান রোনালদো। সেক্ষেত্রে ২০২৬ সালের ১৯ জুলাই বিশ্বকাপ শেষ হওয়ার পরেই বিয়ের সম্ভাবনা বেশি।

বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। গুজমানের মতে, অনুষ্ঠানটি হতে পারে রোনালদোর জন্মভূমি পর্তুগালেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ