weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেতা ইমরান হাশমি

প্রকাশ : ২২-১২-২০২৫ ১১:২৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা ইমরান হাশমি শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানে ‘আওয়ারাপন ২’ সিনেমার শুটিং চলছে ইমরান হাশমির। সেখানে একটি উঁচু স্থানে অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় হঠাৎ করেই তার পেটের পেশি ছিঁড়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

বিষয়টি টের পাওয়া মাত্রই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। 

এরইমধ্যে ফের শুটিং শুরু করে হাশমি পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বিশাল অংকের লোকসান হবে এই চিন্তা থেকে তিনি বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় অভিনেতার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ নিয়ে অত্যন্ত শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি নিজের যত্ন নিচ্ছেন এবং কড়া ডায়েট ও ওষুধের ওপর রয়েছেন।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী