weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৮% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার

প্রকাশ : ১০-০৮-২০২৫ ০২:৩০

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার কে এম এ. মামুন খান চিশতী।

তিনি বলেন, তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত স্বাধীনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

মামুন খান চিশতী আরো বলেন, সকলের সহযোগিতায় এ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামাম তুহিনকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা করা হয়। প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে মামলার অন্য দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। পাবনার পাঁচবাড়িয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। হত্যার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় ফেসবুকে। সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের স্পষ্ট চেনা যায়। হত্যায় অংশ নিয়েছিল গ্রেপ্তার হওয়া সাতজন।

এদিকে তুহিনের ব্যবহৃত মোবাইল ফোনটির সন্ধান পাওয়া যাচ্ছে না। মূলত যে মোবাইলটি দিয়ে সন্ত্রাসীদের কোপানোর দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করেছিলেন, সেই মোবাইলটির হদিস মিলছে না।

মোবাইলটি উদ্ধার করা গেলে কারা হত্যায় জড়িত, সহজে চিহ্নিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন