weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন নেইমার জুনিয়র

প্রকাশ : ২৬-০৬-২০২৫ ০২:৩০

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন নেইমার জুনিয়র। চলতি বছরের শেষ পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি। যার অর্থ ছয় মাসের নতুন চুক্তি করেছেন ব্রাজিলিয়ানদের মধ্যে দেশের জার্সিতে সর্বাধিক গোল করা এই তারকা।   

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছিলেন নেইমার। ৩০ জুন ওই চুক্তি শেষ হয়ে যাবে। নেইমার এরপর কোথায় খেলবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। 

নেইমারের বাবা জানিয়েছিলেন, নেইমারকে ইউরোপের বেশ কিছু ক্লাব দলে নিতে চায়। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এমন দলও আছে। একটি ক্লাবের সঙ্গে আলোচনা করতে নেইমারের বাবা মায়ামিও গিয়েছিলেন। এ ছাড়া তুর্কি ক্লাব গালাতাসারায়ের নেইমারে আগ্রহের কথা সংবাদ মাধ্যম দাবি করেছিল। হোসে মরিনহো তাকে দলে নিতে চেয়েছিলেন। 

ওসব গুঞ্জন মাটি চাপা দিয়ে শৈশবের ও প্রাণের ক্লাব সান্তোসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নতুন চুক্তি করার কারণ হিসেবে সাবেক বার্সা ও পিএসজি তারকা বলেছেন, তিনি সান্তোসে আনন্দ খুঁজে পেয়েছেন। 

নেইমার নতুন চুক্তির পেছনের উৎসাহ সম্পর্কে বলেন, হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস আমার কাছে কেবল একটা ক্লাব নয়, এটি আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস এবং আমার জীবন। এখানে এক বালক হিসেবে এসেছিলাম, তারা আমাকে মানুষ বানিয়েছে, প্রকৃত ভালোবাসা দিয়েছে। নিজেকে এখানে খুঁজে পাই, সত্যিই আনন্দে থাকি। এখানে থেকেই আমি আমার জীবনের না পাওয়া স্বপ্ন পূরণ করতে চাই। আমাকে কেউ থামাতে পারবে না। আমি খেলবো, ফিরে আসবো এবং থেকে যাবো। এখানে আমার সবটা শুরু হয়েছিল এবং এখানে আমার কোনোকিছুই কোনোদিন শেষ হবে না। 

আল হিলাল থেকে নেইমার সান্তোসে ফিরেছেন সময় নিয়ে ফিট হয়ে নিয়মিত ম্যাচ খেলার জন্য। যাতে তিনি ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের দলে ডাক পান। নেইমারের উদ্দেশ্য আপাতত ফিট থাকা, সান্তোসের জার্সিতে নিয়মিত ম্যাচ খেলা, ছন্দ ফিরে পাওয়া এবং আগামী বিশ্বকাপে কার্লো আনচেলত্তির দলে জায়গা পাওয়া।  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের পুলিশের দাবি দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের সংসদে মন্ত্রী : ২০২৪-এর আগস্ট থেকে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৪৮১ অমুক্তিযোদ্ধার নাম সংসদে মন্ত্রী : ২০২৪-এর আগস্ট থেকে তালিকা থেকে বাদ পড়েছে মোট ৪৮১ অমুক্তিযোদ্ধার নাম এসপি ফজলুল করিম খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার এসপি ফজলুল করিম খান হত্যা মামলার আসামি গ্রেপ্তার আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: প্রধানমন্ত্রী ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল