weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

প্রকাশ : ০৯-০৪-২০২৫ ০৩:৩৭

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রী মিসেস নাদিরা মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। 

এছাড়াও নিজ নামে ও ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৪৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদ স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এ অভিযোগে সংশ্লিষ্ট আইনের ধারায় নাদিরা মাহমুদ ও নুরুল মজিদ মাহমুদকে আসামি করে আরেকটি মামলা দায়ের করে দুদক। 


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী