weather ২৬.৬৩ o সে. আদ্রতা ৯১% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীসহ ৪ জনের নামে দুদকের পৃথক ৪ মামলা

প্রকাশ : ১৩-০৩-২০২৫ ০২:৪০

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী তার স্ত্রী এবং সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনের নামে চারটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১২ মার্চ) দুপুরে সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. আক্তার হোসেন বলেন, ওমর ফারুক চৌধুরীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন। নিজ ও প্রতিষ্ঠানের ৫৭টি ব্যাংক হিসাবে জমা এবং উত্তোলনসহ মোট ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় একটি মামলা করা হয়। 

দুদকের মহাপরিচালক বলেন, আসামি নিগার সুলতানা চৌধুরী তার স্বামী ওমর ফারুক চৌধুরীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার সম্পদ অর্জন ও দখল রাখা এবং নিজ নামীয় ১১টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ মোট ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮৪৩ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশের এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে (১) নিগার সুলতানা চৌধুরী, স্বামী মো. ওমর ফারুক চৌধুরী; এবং (২) মো. ওমর ফারুক চৌধুরীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা: দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা করা হয়। 

এদিকে একই অপরাধে গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে কমিশন বলে তিনি উল্লেখ করেন। 


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত