weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭৪% , বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজের মাঝপথে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স

প্রকাশ : ০৫-০৭-২০২৫ ০১:৩৪

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত। বুধবার (২ জুলাই) ছিল সিরিজের প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে শনিবার (৫ জুলাই)। তবে এমন সময়ে প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছেন না মেহেদী হাসান মিরাজরা। তিনি দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যবস্থাপক নাফিস ইকবাল খবরটি নিশ্চিত করে বলেন, ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স।

সিমন্সের যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল বলে জানিয়েছেন নাফিস। যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতেই চিকিৎসককে দেখানোর কথা তার। তবে ওই সময় বাংলাদেশ দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি। সিমন্স এবারো পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন জানিয়ে নাফিস বলেন, এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই পরিবর্তন করা সম্ভব ছিল না। সফরের আগেই তিনি বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন।

সিমন্সের শ্রীলঙ্কায় ফেরার কথা সোমবার। তার আগে কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডে হয়ে যাবে। প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী