weather ২৯.৭৭ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ কল করলেন স্বামী, পরে গ্রেপ্তার

প্রকাশ : ১৭-০৫-২০২৫ ২১:৫৮

ছবি : সংগৃহীত

সাভার প্রতিনিধি
ঢাকার সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে থাকা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের পর সাজ্জাদ ৯৯৯-এ কল করে মরদেহ নিয়ে যেতে বলে নিজে পালিয়ে যান।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৪-এর সিপিসি-২ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে দুপচাঁচিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খান।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন মানিক নওগাঁ সদর উপজেলার আক্কাস আলী মোল্লার ছেলে। নিহত স্ত্রী রুমানা আক্তার (১৮) রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের মেয়ে।

র‌্যাব জানায়, মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে রুমানা ও সাজ্জাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে ২০২৩ সালের ৩০ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমানা শ্বশুরবাড়ি নওগাঁয় স্বামীর সঙ্গে বসবাস করতেন। তবে দাম্পত্য জীবনে নিয়মিত পারিবারিক কলহ দেখা দিত এবং সাজ্জাদ স্ত্রীকে  শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়।

গত ১০ এপ্রিল সাজ্জাদ স্ত্রীকে নিয়ে বড় ভাইয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন সাভারের হেমায়েতপুরে। ২৩ এপ্রিল সকালে রুমানার বাবার কাছে খবর আসে, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়। 

পরবর্তীতে নিহত রুমানার বাবা সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৪ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং পরে র‌্যাব-১২ এর সহায়তায় বগুড়ার দুপচাঁচিয়া থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ এর কর্মকর্তা মেজর জালিস মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত