weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার

প্রকাশ : ২৬-০৩-২০২৫ ০২:৪২

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।  

সাইফুল ইসলাম মিঠু বলেন, আজ এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আসামিপক্ষে আইনজীবীরা এ মামলার দায় থেকে তাদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন। এদিন শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তার স্ত্রী আদালতে হাজির ছিলেন। 

জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। কিন্তু সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। ২০০৮ সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি। 






পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী