weather ২৫.৭৭ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘অচেনা মানুষ রাতে রুমে ঢুকার চেষ্টা করে’

প্রকাশ : ৩০-০৪-২০২৫ ২২:৩৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী মৌনী রায়ের ঘরে মধ্যরাতে ঢুকার চেষ্টা করছে এক অচেনা মানুষ। আর ভয়ে চিৎকার শুরু করছেন অভিনেত্রী। তবে এটি সিনেমার কোনো গল্প নয়, মৌনীর জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১ মে মুক্তি পেতে চলেছে মৌনী রায় অভিনীত ভৌতিক-কমেডি ছবি ‘দ্য ভূতনি’। বর্তমানে মৌনী তার এ সিনেমার প্রচারে ব্যস্ত।

আর এ সময় অভিনেত্রী তার সঙ্গে ঘটে যাওয়া এক পুরোনো ঘটনার কথা শেয়ার করেছেন। যে হোটেলে মৌনী উঠেছিলেন সেখানে হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি তার ঘরে প্রবেশের চেষ্টা করেছিলেন। যে ঘটনার কথা ভেবেই আজও শিউরে উঠছেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়, ‘ওই শহরটা আমার কাছে একদম নতুন ছিল। আমি নিজেও তখন একটা ছোট শহরে থাকতাম। কেউ আসলে হোটেলে আমার ঘরের চাবি চুরি করেছিলেন।’

‘তাই আমার ঘর খোলার চেষ্টা করছিলেন। তবে যেটা ভালো বিষয়, তখন আমি একা ছিলাম না। আমার ম্যানেজারের সঙ্গেই ছিলাম। যখন আমরা বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি।’

মৌনীর ভাষ্য, ‘আচমকা এমন ঘটনায় প্রথমে ঘাবড়ে যাই। তারপর আমরা রিসেপশনে ফোন করার চেষ্টা করি। বুঝতে পেরে ওই ব্যক্তি বাধা দিয়ে বলেন, তিনি ঘর পরিষ্কারের কাজ করতে এসেছেন। আমি তাকে পালটা জিজ্ঞেস করেছিলাম, দরজায় ধাক্কা না দিয়ে বা কলিং বেল না বাজিয়ে কে এই ভাবে দরজা খুলতে আসে? তাও রাত ১২.৩০ টায়?’

প্রসঙ্গত, মৌনী রায় এবং সঞ্জয় দত্ত ছাড়াও ‘দ্য ভূতনি’ ছবিতে সানি সিং, পলক তিওয়ারি এবং আসিফ খানের মতো তারকারাও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত কুমার সচদেবা। যে সিনেমায় মৌনীকে একটি ভূতের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত