weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৯% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘এসবে জড়িও না, তোমাকে হত্যা করা হবে’

প্রকাশ : ২৮-০৫-২০২৫ ২১:০৭

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা শুধু অভিনয়ের গুণেই নয়, ব্যক্তিত্ব, সাহস এবং নিজস্ব অবস্থান তৈরি করার কারণেও আলোচনায় থেকেছেন। পর্দায় যেমন তিনি দৃঢ়চেতা চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব জীবনেও ছিলেন ততটাই সাহসী ও প্রতিবাদী।

অভিনয় ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও বলিউডে নিজের অবস্থান দৃঢ় করতে পেরেছেন তিনি। আর অভিনয়ের বাইরেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে।

প্রীতি জিনতা বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঞ্জাব কিংস দলের অন্যতম মালিক। নিয়মিতই তাকে মাঠে দেখা যায় নিজের দলকে উৎসাহ দিতে। যদিও মাত্র ৩২ বছর বয়সে তিনি বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান, তবে বলিউডে থাকা সময়টুকুতে তিনি নিজের প্রতিভা ও সাহসিকতায় হয়ে উঠেছিলেন অনন্য। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের কিছু অজানা অধ্যায় তুলে ধরেছেন, যা থেকে স্পষ্ট হয়, কেমন কঠিন সময় পেরিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

প্রীতি জানিয়েছেন, শৈশব থেকেই তিনি ছিলেন প্রতিবাদী। এমনকি স্কুল জীবন থেকেই যৌন হেনস্তার শিকার হয়েছেন। দিল্লিতে পড়াশোনার সময় তার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। বলেন, আমি একটি বালিকা বিদ্যালয়ে পড়তাম, ভেবেছিলাম ইভটিজিংয়ের হাত থেকে বাঁচা যাবে। কিন্তু বাস্তবে তেমন হয়নি। স্কুলের বাইরেই শুরু হতো সমস্যা। রাস্তায় বের হলেই টিজিংয়ের শিকার হতাম।

তিনি আরো বলেন, অনেক সময় মেয়েরাও সীমা অতিক্রম করত। তারা আমার গায়ের রঙ, গাল, ত্বক নিয়ে আপত্তিকর মন্তব্য করত। কথা বলার সময় শরীরে হাত দিত। প্রথমে বুঝতে পারতাম না, পাত্তা দিতাম না। কিন্তু পরে প্রতিবাদ করেছি, সাবধান করেছি তাদের।

বাইরে ছেলেদের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন প্রীতি। জানান, একাধিকবার টিজারদের তিনি চড়-থাপ্পড় দিয়েছেন। এতে পরিবার থেকেও আতঙ্ক তৈরি হয়। তার ভাই একবার তাকে সাবধান করে বলেছিলেন, ‘এসব থেকে দূরে থাকো, তোমাকে মেরে ফেলতে পারে।’ এরপরই মুম্বাই চলে যান তিনি। প্রীতি বলেন, মুম্বাইয়ে পরিস্থিতি অনেক ভালো ছিল। এখানে কেউ আমাকে টিজ করেনি।

কেবল ব্যক্তিজীবন নয়, পেশাগত জীবনেও তিনি দেখিয়েছেন সাহসের দৃষ্টান্ত। যখন বলিউডের অনেক তারকাই আন্ডারওয়ার্ল্ডের ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন, তখন প্রীতি ছিলেন ব্যতিক্রম। মাত্র ২৬ বছর বয়সে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে। সাহসিকতার সঙ্গে আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছিলেন। এই ঘটনায় তিনি বলিউডের অনেকের চোখে হয়ে ওঠেন দৃষ্টান্ত। এমন দুঃসাহসী অবস্থান গ্রহণের কারণে তাকে অনেক হুমকিও সহ্য করতে হয়েছিল, কিন্তু পিছিয়ে যাননি তিনি।

অভিনয়ে তুঙ্গে থাকা অবস্থায় বলিউড থেকে সরে দাঁড়ালেও, নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি। বর্তমানে ব্যবসা এবং পরিবার নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে আবার পর্দায় ফেরেন প্রীতি। শোনা যাচ্ছে, দীর্ঘদিন পর আবারও সিনেমায় ফিরছেন তিনি। সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত