weather ২৫.৭৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাঁটা লাগা গার্ল’ শেফালির ময়নাতদন্ত রিপোর্টে কী আছে

প্রকাশ : ২৯-০৬-২০২৫ ২২:২২

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও ও বিগ বস ১৩-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া ভারতীয় মডেল এবং অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। হঠাৎ করেই শেফালির মৃত্যুর খবর জানা যায় শুক্রবার (২৭ জুন) রাতে। 

জুমটিভি জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে তার স্বামী দ্রুত তাকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, শেফালির মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিবারের পক্ষ থেকে কিংবা চিকিৎসকদের তরফে কোনো বক্তব্য দেওয়া হয়নি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেফালির ময়নাতদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।  প্রাথমিক রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি। তবে সতর্কতামূলকভাবে আরো কিছু তদন্ত চলবে। রিপোর্টের বিষয়ে বিস্তারিত খুব শিগগির জানানো হবে।

এদিকে, শনিবার (২৮ জুন) শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে বলিউড ও টেলিভিশন জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন পরাগ ত্যাগী। গণমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলেন, দয়া করে এটিকে কোনো মজা বা নাটক বানাবেন না। আমার পরির জন্য সবাই প্রার্থনা করুন। ও যেন শান্তিতে থাকে, সুখে থাকে— এইটুকুই চাই। এখন দয়া করে থামুন।

মাত্র ৪২ বছর বয়সে অভিনেত্রীর এই অকাল প্রয়াণে মর্মাহত গোটা বিনোদন দুনিয়া। শেফালির হঠাৎ বিদায় তার ভক্তদের মাঝে যেমন শোকের ছায়া ফেলেছে। 

শেফালি জারিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই রিমিক্স গানটি তাকে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিতি এনে দেয়। তার সাহসী চেহারা এবং নৃত্যশৈলী তৎকালীন পপ সংস্কৃতিতে একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে। এরপর তিনি ‘কাভি আর কাভি পার’ সহ আরো কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেন। ২০০৪ সালে তিনি সালমান খান এবং অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে সাদি কারোগি’ চলচ্চিত্রে একটি ছোট ভূমিকায় অভিনয় করেন। 

এ ছাড়া তিনি কন্নড় চলচ্চিত্র ‘হুদুগুরু’, ওয়েব সিরিজ ‘বেবি কাম না’ এবং ‘রাত্রি কে যাত্রী’ নামে কয়েকটি প্রকল্পে কাজ করেছেন।

টেলিভিশন জগতে শেফালি ২০০৮ সালে ‘বুগি উগি’ রিয়েলিটি শো দিয়ে আত্মপ্রকাশ করেন। তিনি তার স্বামী পারাগ ত্যাগীর সাথে ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ অংশগ্রহণ করেন; যেখানে তাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে, তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় সালমান খানের হোস্ট করা ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে। শো-তে তার সততা, সাহস এবং প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার সঙ্গে পুনর্মিলনের মুহূর্তগুলো দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। শেফালি তখন বলেছিলেন, ‘আমরা সম্পর্ক ভাঙার পরেও সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিলাম।’

২০২৪ সালে তিনি ‘শৈতানি রসমে’ নামে একটি টিভি শো-তে অভিনয় করে তার টেলিভিশন ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেন।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি জারিওয়ালা। আহমেদাবাদেই প্রাথমিক শিক্ষা শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুম্বাই পাড়ি দিয়েছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে শোবিজে যাত্রা শুরু করেছিলেন- মডেল হয়েছিলেন ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওতে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত