ওসমান ফারুকের আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের পর শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ঘোষিত তফসিল সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৭টা পর্যন্ত একটা ভোটগ্রহণ চলবে।
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক পদত্যাগ করেন। তার পদত্যাগের ফলে গত ১৭ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সংশ্লিষ্টরা বলেছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখানে তার চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন ওসমান ফারুক।
পিপলসনিউজ/আরইউ