weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৪৪% , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ :

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জেই মোতায়েন আছে ৫৬ প্লাটুন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। শুক্রবার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

শরিফুল ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জ ছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু সোনার দাম বেড়ে ভরি দুই লাখ টাকার বেশি সোনার দাম বেড়ে ভরি দুই লাখ টাকার বেশি মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ মাদারীপুরে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু