weather ২১.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

প্রকাশ :

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বোরো মৌসুম ও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ের ঋণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের পাঠানো বিবৃতিতে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে ১০ নভেম্বর থেকেই ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ঋণ পেতেও গ্রাহকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্যাংকিং খাতের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক এসব ঘটনা গ্রামীণ অর্থনীতি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা প্রাপ্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে দুই হাজার ৫২৮টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির বর্তমান সদস্যসংখ্যা এক কোটি ছয় লাখ ৭৩ হাজারের বেশি। প্রতিষ্ঠানটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১