weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আখতার হোসেন : প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

প্রকাশ : ২৫-০৪-২০২৬ ১৯:২৪

ফাইল ছবি।

পিপলসনিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে হ্যাঁ-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে- এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। 

শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

আখতার হোসেন বলেন,  অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে।

অর্থনৈতিক সংকট নিয়ে আখতার বলেন, সরকারে এসেই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে। অর্থ পাচারকারীদের পুনর্বাসনের জন্য ব্যাংক আইন পরিবর্তন করার মাধ্যমে বোঝা যায় চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু লুটপাটকারীদের ফিরিয়ে আনার মানসিকতার পরিবর্তন হয়নি। 

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ দেবে না এনসিপি। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে সতর্ক করেন এনসিপির সদস্য সচিব।

সম্প্রতি শাহবাগ থানার ভেতরে পুলিশের সামনেই ডাকসুর দু’জন নির্বাচিত প্রতিনিধিকে নির্যাতনের ঘটনার কঠোর সমালোচনা করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ন্যক্কারজনক এই ঘটনায় বাংলাদেশে কোনো সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তার প্রতিফলন দেখা যায়নি। 

তিনি বলেন, সরকার যখন জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকছে না, পরিবহন মালিকদের দাবিতে ভাড়া বাড়ানো হচ্ছে তখন বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করে সন্ত্রাসী কায়দায় নতুন ফ্যাসিবাদ কায়েম করছেন তারেক রহমান। সরকার ফ্যাসিবাদের দিকে না গিয়ে গণতন্ত্রের পথে হাঁটবে বলে আশা করেন এই নেতা।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক ঐক্য খুবই জরুরি জানিয়ে পতিত ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে সব দলের প্রতি আহ্বান জানান যুবশক্তির সভাপতি।

জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, যুবশক্তি কখনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেনি। বরং যে কোনো জাতীয় সংকটে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্রপ্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে।

জুলাইয়ের চেতনা এবং শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণে যুবশক্তি কাজ করবে জানিয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, গত কয়েক বছরে বিশ্বব্যাপী ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের নেতাদের সঙ্গে কথা বলে বৈশ্বিক যুব রাজনীতির নতুন প্যারাডাইমের আলোকে যুবশক্তিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

জাতীয় যুবশক্তির ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ মোস্তফা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র সাধারণ সম্পাদক কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা। এর আগে, সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত