weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

প্রকাশ : ২৬-১২-২০২৫ ২১:৪৬

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৪৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টির (জাপা) জিএম কাদের নেতৃত্বাধীন অংশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি সব সময়ই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। অতীতেও জনগণের যেকোনো রায় দলটি মেনে নিয়েছে।

জাতীয় পার্টি নির্বাচনমুখী দল উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।

তিনি অভিযোগ করেন, সরকার সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে, যা উদ্বেগজনক। সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত।

মহাসচিব বলেন, অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে সময় লেগেছে। যাচাই-বাছাই শেষে শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ও সমান সুযোগ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী