weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টানা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন

প্রকাশ : ০৯-১১-২০২৫ ২৩:৪৮

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত অনশনের পর ১২২ ঘণ্টা পার হয়েছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সরেজমিনে ইসির সামনে দেখা যায়, ১২২ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে শুয়ে আছেন তারেক রহমান। টানা তিনদিন তারেক একই পোশাকে রয়েছেন।

এ ছাড়া শরীরে স্যালাইন পুশ করা হয়েছে। তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাবলীলভাবে কথাও বলতে পারছেন না তারেক। ইশারা-ইঙ্গিতে সব কিছু বোঝানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করা হয়েছে। দলটি জানায় সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

দলটি আরও জানায়, নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নীরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে বলে দাবি দলটির।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী