weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের উপ-কমিটির সদস্যের সাক্ষাৎ, সায়েরের প্রশ্ন

প্রকাশ : ০৫-০৪-২০২৬ ১৮:৩৩

ছবি- সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
কার্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের নৌকার প্রার্থীর নির্বাচনী এজেন্ট সৈয়দ মোহাম্মদ তানভীর কীভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ীদের এক বৈঠকে অংশগ্রহণের সুযোগ পেলেন-এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি।

জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে লেখেন, ‘পতিত স্বৈরাচার দল আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি (২০২৩-২০২৫) এর সদস্য এবং ২০২৪ এর প্রহসনমূলক নির্বাচনে চট্টগ্রাম ৪ আসন এর প্রার্থীর নির্বাচনী এজেন্ট সৈয়দ মোহাম্মদ তানভীর - কার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত সভায় স্থান পেলেন, সেটা বর্তমান সরকারকেই খুঁজে বের করতে হবে।’

সায়ের লেখেন, ‘এই ঘটনার কোন ব্যাখ্যাই গ্রহণযোগ্য হবে না, কারণ প্রধানমন্ত্রীর সাথে যে কোন ব্যক্তি সাক্ষাৎ করতে গেলে তার নিরাপত্তা ক্লিয়ারেন্স/ছাড়পত্র গ্রহণ করতে হয়।’

তিনি আরও লেখেন, ‘বিএনপি সরকার একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইন প্রণয়ন করার কথা ভাবছে, আরেকদিকে সৈয়দ মোহাম্মদ তানভীরের মতো চরিত্রকে সরকার প্রধানের কাছে পর্যন্ত যাওয়ার ক্ষেত্র তৈরি করা হচ্ছে, এসব ঘটনা সাধারণ জনগণ কখনোই সহজভাবে গ্রহণ করবে না।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত