weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাড্ডায় রংমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৩-০২-২০২৫ ০৪:৩৬

প্রতিকী ছবি

সিনিয়র রিপোর্টার
রাজধানীর বাড্ডা সাতারকুল পশ্চিম পদরদিয়া মসজিদ গলির সততা ফার্নিচার কারখানায় ভেতর থেকে সজীব মোল্লা (২৫) নামের এক রংমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মাওলা বলেন, খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফার্নিচার কারখানার দরজা ভেঙে সজীব নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত যুবক পেশায় রংমিস্ত্রি। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। তার বাড়ি মাদারীপুর সদর থানার শিমুলতলা গ্রামে। তিনি মোল্লাবাড়ির মো. ফারুক মোল্লার ছেলে। বর্তমানে বাড্ডার সাতারকুল নাজমার বাড়িতে ভাড়া থাকতো।



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী