weather ২৭.৮৫ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন করবো’

প্রকাশ : ১৪-০৫-২০২৫ ২৩:৪৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যখন নির্বাচনের সুযোগ পাবেন, তখন নির্বাচন করবেন। বুধবার (১৪ মে) নতুন করে গ্রেপ্তার শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় তিনি এ কথা বলেন।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান।

শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় শাজাহান খান বলেন, ‘ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশিদিন টিকবে না। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।’

একই সময় এক সাংবাদিক শাজাহান খানকে লক্ষ্য করে বলেন, ‘দল তো নিষিদ্ধ (কার্যক্রম) হয়ে গেল নির্বাচন করবেন কীভাবে?’ জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন ইনশাআল্লাহ করবো। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো।’ এরপর ধীরে ধীরে তাকে হাজতখানায় ঢোকানো হয়।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এরপর থেকে তিনি কারাগারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত