weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ড্রামট্রাক চাপায় নারীর মৃত্যু, ট্রাকে আগুন জনতার

প্রকাশ :

গাজীপুরে ড্রামট্রাক চাপায় নারীর মৃত্যু, ট্রাকে আগুন জনতার

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মাটি বোঝাই ড্রামট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। 
বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিক হলেন- উপজেলার পূর্ব চানপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী শেফালী খাতুন (২১)|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শেফালী খাতুন স্থানীয় এশেনসিলা নামের একটি পোশাক কারখানায় ডিউটি শেষে রাত সোয়া ৯টায় চাচা সাব্বির মণ্ডলের মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। পরে মাটি বোঝাই ড্রামট্রাক তাদের পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়।

 স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাব্বির মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ড্রাম ট্রাক চাপায় নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিপলসসিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে