weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হারানো লাঞ্চ বক্স ৪২ বছর পর উদ্ধার

প্রকাশ :

হারানো লাঞ্চ বক্স ৪২ বছর পর উদ্ধার

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক

চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দুপুরের খাবার নিয়ে এসেছিল একটি লাঞ্চ বক্সে করে। ১৯৮২ সালের ঘটনা এটি। পরে লাঞ্চ বক্সটি হারিয়ে যায়। ৪২ বছর পর সম্প্রতি হারিয়ে যাওয়া সেই লাঞ্চ বক্স উদ্ধার হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। রোনোকি সিটি পাবলিক স্কুল নামে ওই প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারকাজ চলাকালে একজন মিস্ত্রি সেই লাঞ্চ বক্স খুঁজে পান।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, ধাতব পদার্থের তৈরি লাঞ্চ বক্সের ভেতরে ছোট একটি খাবারের পাত্র ছিল। আর ছিল কাগজে আঁকা একটি ছবি। এ ছাড়া একটি কাগজে লেখা ছিল ট্রেসি ড্রেইন।

লাঞ্চ বক্সটি খুঁজে পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ এর ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দেয়। সেই পোস্ট নজরে আসে লাঞ্চ বক্সটির মালিক ট্রেসি ড্রেইন নামের এক ব্যক্তির। এরপর বিদ্যালয়ে এসে তিনি সেটি সংগ্রহ করেন।
 
ট্রেসি ড্রেইন বলেন, ‘খুবই দারুণ একটি বিষয়। এটি দেখে আমার খুবই ভালো লাগছে। যত দূর মনে পড়ে, আমার মা একটি কাগজে আমার নাম লিখে লাঞ্চ বক্সে রেখে দিয়েছিলেন।’

পিপলসসিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু