weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরল রঙের বেঙ্গল টাইগার থাইল্যান্ডের চিড়িয়াখানায়

প্রকাশ :

বিরল রঙের বেঙ্গল টাইগার থাইল্যান্ডের চিড়িয়াখানায়

ছবি: সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি চিড়িয়াখানায় দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে দুটি রয়েল বেঙ্গল টাইগার। আভা ও লুনা নামের জমজ দুই বোন তারা। দুজনের বয়সই তিন বছর।

সাধারণত রয়েল বেঙ্গল টাইগার যেমন হয় এ দুটি বাঘ তেমন নয়। সোনালি রঙের শরীর। এর মধ্যে ঘিয়ে রঙের দাগ। চোখগুলো চওড়া। এরা বিরল বৈশিষ্ট্যের। শুধু বিরল রঙাই নয়, এ বাঘগুলো দর্শনার্থীদের নানা কসরতও দেখিয়ে থাকে। আর এ কাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এরা।

চিয়াংমাই’স নাইট সাফারি নামের ওই চিড়িয়াখানার প্রশিক্ষক প্যাতারি পিপাতওংচাই বলেন, এমন বিরল রঙের বেঙ্গল টাইগার শুধু পশু প্রজনন কেন্দ্র কিংবা চিড়িয়াখানাতেই দেখতে পাওয়া যায়, বনাঞ্চলে দেখা যায় না।

আভা ও লুনার জন্ম আবদ্ধ জায়গাতেই। গত জুনে এগুলোকে থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশের ওই চিড়িয়াখানায় প্রদর্শন করা শুরু হয়। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর আভা ও লুনা তো রীতিমতো তারকা হয়ে উঠেছে।

চিড়িয়াখানায় কসরত প্রদর্শনের জায়গাটিতে দর্শকদের জন্য ৫০০টি আসন আছে। সপ্তাহে চার দিন সেখানে কসরত দেখায় আভা ও লুনা। প্রশিক্ষক তাদের সঙ্গেই থাকেন। আভা ও লুনার কসরত দেখতে সেখানে দর্শকদের ভিড় জমে।

উইরুনিয়া পুনিয়োকিত নামের একজন দর্শনার্থী বলেন, ‘এই বাঘকে দেখেই আমার মনে হয়েছে, এটি অবিশ্বাস্য রকমের বুদ্ধিমান ও দারুণ পরিবেশনায় সক্ষম। আমি খুশি যে চিয়াংমাইয়ের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে এমন স্মার্ট প্রাণীগুলো রাখা হয়েছে।’

থাই ন্যাশনাল পার্কসের ওয়েবসাইটে বলা হয়, রিসেসিভ জিন থেকে এই বাঘগুলোর শরীরের রঙে বিরল পরিবর্তন দেখা গেছে। এ কারণে এদের পশমগুলো ফ্যাকাশে সোনালি রঙের হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু