weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, চূড়ান্ত ২ মার্চ

প্রকাশ :

ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি, চূড়ান্ত ২ মার্চ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ভোটার তালিকা হালনাগাদ আগামী ২০ জানুয়ারি শুরু হবে। আগামী ২ মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সানাউল্লাহ বলেন, ‘ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন।’ এ সময় ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার। 

খসড়া ভোটার তালিকা প্রসঙ্গে সানাউল্লাহ জানান, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩১২ জন ভোটার বেড়েছে; যা এক দশমিক ০৫ শতাংশ বেশি। 

তিনি আরো জানান, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ছয় কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। অপরদিকে নারী ভোটার ছয় কোটি তিন লাখ ৫৩ হাজার ৪০৯ জন। 

এবার সাতটি দেশের প্রবাসীদের ভোটার তালিকায় আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘তালিকায় ১৩ হাজার ১৫১ জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ