weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশ :

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)।

বাংলাদেশ সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক এক। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে।

এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ