weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ :

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিনিয়র রিপোর্টার
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

বৃহস্পতিবার দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক (মানি লন্ডারিং) মো. মাসুদুর রহমান তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষে আবেদনের শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে বলা হয়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। দেশের বর্তমান বাস্তবতায় মজিবুল হক দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মজিবুল হক এর বিদেশ গমন রহিত করা আবশ্যক। শুনানি শেষে বিচারক দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু