weather ৩১.৩১ o সে. আদ্রতা ৬৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিনজন নিহত

প্রকাশ :

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিনজন নিহত

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় সবজি বোঝাই পিকআপভ্যান খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে পিকআপভ্যানটির চালক ও হেলপার রয়েছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের যাচ্ছিল। কালীগঞ্জের নোয়াপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের ধারণা, তারা পিকআপভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কাঁচামাল নিয়ে একটি পিকআপভ্যান গাজীপুরের দিকে আসছিল। বুধবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে এটি পাশের খালে পড়ে যায়।

ওসি বলেন, এ সময় খালে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেননি তারা। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের