weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় পরীক্ষা হবে

প্রকাশ :

ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় পরীক্ষা হবে

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। ইতোমধ্যে এ আলামত সংগ্রহ করেছে সিআইডি।]

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। 

সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সোমবার সকাল ৯টায় গিয়েছে। 

সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না।

এর আগে রবিবার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় ‘ছাত্র-জনতা’।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ