weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে এ সপ্তাহে: ক্যারোলিন লেভিট

প্রকাশ :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হতে পারে এ সপ্তাহে: ক্যারোলিন লেভিট

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার ওপর আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। 

এই যুদ্ধ এই সপ্তাহেই শেষ হতে পারে বলে শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি ইঙ্গিত দিয়েছেন। লেভিট দক্ষিণ লনে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী।

লেভিট আরো জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এই সপ্তাহ শেষে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন।

হোয়াইট হাউস প্রেস সচিব বলেন, গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে আলোচনা প্রেসিডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমেরিকান ট্যাক্সপেয়ারদের অর্থ ফেরত আনবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্বও গড়ে তুলবে কারণ তারা এই যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠন করবে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, এই উদ্যোগটি ২০০ মিলিয়ন ডলারের তহবিল আনবে এবং ইউক্রেনের নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ তৈরি করবে; যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তিন বছর ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬৫ দশমিক নয় বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু