weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

প্রকাশ :

গাজীপুরে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। পরে প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খবরের সত্যতা নিশ্চিৎ করেন।

নিহত জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সুইং সেকশনের সিনিয়র অপারেটর ছিলেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাক চাপায় সহকর্মী তামান্না নিহত হয়েছেন। তার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করছেন।

শ্রমিকরা দাবি জানান, দ্রুত ট্রাক চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ভরণ পোষণসহ ক্ষতিপূরণ দিতে হবে।

সকাল সাড়ে ১০টার দিকে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারাসহ আমরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।

পিপলসনিউজ/আরইউ  

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু