weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান সাময়িক বরখাস্ত

প্রকাশ :

ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান সাময়িক বরখাস্ত

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়। 

এর আগে, গত ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। 

ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। দুই কর্মকর্তাই বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।  

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা