weather ৩২.৫ o সে. আদ্রতা ৬২% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩

প্রকাশ :

যশোরে অ্যাম্বুল্যান্স-ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি
যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুল্যান্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

নিহতরা হলেন— ঝিকরগাছার গদখালী এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) ও রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার (ওসি) বাবলু রহমান খান।

তিনি জানান, অ্যাম্বুল্যান্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের